ষ্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: গোদাগাড়ীতে হযরত শাহ সুলতান রহ: কামিল মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল, সোমবার সকাল ১০টায় মাদরাসার অডিটরিয়ামে দোয়া অনুষ্ঠানে অধ্যক্ষ আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো: আনোয়ারুল ইসলাম। … Continue reading

পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি এর আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই সোমবার বেলা ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়ামে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রাজশাহী অঞ্চলের উপ পরিচালক আবদুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, ফিন্ড সুপারভাইজার আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু পুথিগত শিক্ষা অর্জন করলেই চলবে না। দক্ষতা উন্নয়নমুলক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। আদর্শ মানুষ, ধর্মীয় নৈতিকতা থাকতে হবে, সেই সাথে সামনের দিনগুলোতে শিক্ষায় আরো ভালো পারফরমেন্স করে দেশকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ ২০২২-২০২৩ শিক্ষা বর্ষে এস.এস.সিতে উপজেলায় সর্বোচ্চ নাম্বারধারিদেরকে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কৃতি শিক্ষার্থী ও অভিভাবকগণ। সেই সাথে ভবিষ্যতেও যেন এমন ভালো উদ্যোগ নেয়া হয় সে জন্য আহ্বান জানানো হয়।
তথ্য সূত্র: জিখবর নিউজ পোর্টাল।

শাহ সুলতান (রহ.) কামিল মাদরাসায় ২০২৫ শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ছাত্র/ছাত্রী ভর্তি চলছে।
ভর্তির জন্য যোগাযোগ করুন-
অধ্যক্ষ
শাহসুলতান রহঃ কামিল মাদরাসা
মহিশালবাড়ী, গোদাগাড়ী, রাজশাহী।
মোবাইল: 01309126732
sskm.edu.bd
shahsultankm@gmail.com
২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তালিকাটি প্রকাশ করেছে।
আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে দু’দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।
এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২০২৪ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। আগামী বছরও বরাবরের মতো সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশের ছুটি ৮ দিন। তলিকা দেখতে ক্লিক করুন


