গভর্নিং বডি অনুমোদন

গভর্নিং বডি অনুমোদন
২৭-১২-২২ থেকে ২৬-১২-২৫ তারিখ পর্যন্ত তিন বছরের জন্য কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির তথ্য দেখার জন্য ক্লিক করুন।

 

 

আলিম ২০২৩-২৪ শিক্ষা বর্ষের ছাত্রদের নবীন বরণ অনুষ্ঠিত

শাহ্ সুলতান (রহ:) কামিল মাদ্রাসার ২০২৩ ও ২৪ শিক্ষা বর্ষের আলিম শ্রেণির নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক বৃন্দ নসিহত মূলক কথা বলেছেন।

শিক্ষক-কর্মচারীর তালিকা

বিগত ৩ বছরের ফলাফল

ছাত্র/ছাত্রীদের তালিকা ২০২৩

শাহ সুলতান (রহ) কামিল মাদ্রাসা
মহিশালবাড়ী, গোদাগাড়ী, রাজশাহী।
ছাত্র/ছাত্রীদের তালিকা ২০২৩
Shahsultan Rh Kamil Madrasah
Mohishalbari, Godagari, Rajshahi.
Mobile: 01309126732
www.sskm.edu.bd
shahsultankm@gmail.com

সাবেক অধ্যক্ষগণের তালিকা

শাহ সুলতান রহ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ গণের তালিকা নিচে দেয়া হলো।

২০২৩ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা

২০২৩ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা

তারিখ ও বার ছুটির পর্বের নাম ছুটির দিন
২৬ জানুয়ারী ২০২৩ (বৃহস্পতিবার)  শ্রী শ্রী স্বরস্বতী পুজা  ০১ দিন
*০৫ ফেব্রুয়ারী ২০২৩ (রবিবার) মাঘী পূর্ণিমা ০১ দিন
*১৯ ফেব্রুয়ারী ২০২৩ (রবিবার) শব-ই-মেরাজ ০১ দিন
২১ ফেব্রুয়ারী ২০২৩ (মঙ্গলবার) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ০১ দিন
০৭ মার্চ ২০২৩ (মঙ্গলবার) শুভ দোলযাত্রা ০১ দিন
*০৮ মার্চ ২০২৩ (বুধবার) শব-ই-বরাত ০১ দিন
১৭ মার্চ ২০২৩ (শুক্রবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ০০ দিন
*২৩ মার্চ থেকে ২৭ এপ্রিল ২০২৩ পর্যন্ত পবিত্র রমজান, স্বাধিনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), পূণ্য শুক্রবার ২৬ দিন
০১ মে ২০২৩ (সোমবার) মে দিবস ০১ দিন
*০৪ মে ২০২৩ (বৃহস্পতিবার) বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) ০১ দিন
*২৫ জুন থেকে ০৬ জুলাই ২০২৩ পর্যন্ত পবিত্র ঈদ-উল-আযহা ১০ দিন
*২০ জুলাই ২০২৩ (বৃহস্পতিবার) হিজরী নববর্ষ ০১ দিন
*২৯ জুলাই ২০২৩ (শনিবার) আশুরা ০০ দিন
১৫ আগস্ট ২০২৩ (মঙ্গলবার) জাতীয় শোক দিবস ০১ দিন
০৬ সেপ্টেম্বর ২০২৩ (বুধবার) শুভ জন্মষ্টমী ০১ দিন
*১৩ সেপ্টেম্বর ২০২৩ (বুধবার) আখেরি চাহার সোম্বা ০১ দিন
*২৮ সেপ্টেম্বর ২০২৩ (বৃহস্পতিবার) ঈদ-ই-মিলাদুন্নবী (সা) ০১ দিন
২০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২০২৩ শ্রী শ্রী দুর্গা পুজা, ফাতেহা ই ইয়াজদাহম, শ্রী শ্রী লক্ষীপুজা এবং ০৫ দিন
১২ নভেম্বর ২০২৩ (রবিবার) শ্রী শ্রী কালী/শ্যামা পুজা ০১ দিন
১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ বিজয় দিবস, যিশু খ্রিষ্টের জন্মদিন এবং শীতকালীন অবকাশ ১৩ দিন
প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি ০৩ দিন
মোট ৭১ দিন

(* চিহ্নিত ছুটির তারিখ চাদ দেখার উপর নির্ভরশীল)
বি:দ্র: সপ্তাহে শুক্রবার ও শনিবার ০২ (দুই) দিন ছুটি থাকবে।

একাডেমিক কার্যক্রমের সময়সূচী ২০২৩ (সরকারি ও বেসরকারি কলেজ)

কার্যক্রমের নাম সময় ফলাফল প্রকাশ
একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম ০৮ ডিসেম্বর ২০২২  থেকে ২৬ জানুয়ারী ২০২৩ পর্যন্ত
একাদশ শ্রেণির ক্লাস শুরু ০১ ফেব্রুয়ারী ২০২৩ (বুধবার)
একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৩ তারিখ ০৫ সেপ্টেম্বর মঙ্গলবার
দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ১৫ মে ২০২৩ পর্যন্ত ২১ মে, রবিবার, ২০২৪

প্রতিষ্ঠানের ইতিহাস

ইতিহাস ঐতিহ্যে ভরপুর রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা। এ উপজেলায় ২টি পৌরসভা এবং ৯টি ইউনিয়ন রয়েছে। ১টি মডেল থানা রয়েছে। দিগ্বিদিকে শিক্ষা প্রতিষ্ঠানের হাতছানি। শিক্ষা দীক্ষায় অন্যান্য উপজেলার থেকে গোদাগাড়ী উপজেলা অনন্য। এখানকার মানুষ শান্ত প্রকৃতির। বরেন্দ্রের পোড়া মাটির এ অঞ্চলটি সুষ্ক মৌসুমে যেমন ফেটে চৈচির হয়ে যায়। এখানকার মানুষ তেমনটি নয়। রাজনৈতিকভাবেও এ এলাকায় কোন প্রকার হানাহানি নেয় বললেই চলে। সকল দল মতের লোকেরা জাতপাত ভুলে এক সাথে চায়ের আড্ডায় বসে। গোদাগাড়ী পৌরসভা সদরের অদূরেই মহিশালবাড়ী অবস্থিত। অত্র উপজেলার মধ্যে মহিশালবাড়ী এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনবহুল একটি এলাকা। এ এলাকায় শিক্ষার হারও অনেক। মহিশালবাড়ী বাজারের পার্শ্বঘেঁষা শাহ সুলতান রহঃ কামিল মাদরাসা। শাহ সুলতান মূলত এ এলাকার একজন নামকরা দ্বীন প্রচারক পীর। এ অঞ্চলে তিনিই সর্ব প্রথম দ্বীনে ইসলামের প্রচার ও প্রসারে ভূমিকা পালন করেছিলেন।

** চতুর্দশ শতাব্দিতে হযরত শাহ্‌ সুলতান (রহ:) ও ঝুনঝুনি শাহ্‌ ইসলাম প্রচার করতে রাজশাহী অঞ্চলে আসেন। আরব অঞ্চল থেকে আসার পর হযরত শাহ্‌ মখদুম রাজশাহী শহর এলাকায় থেকে গেলেও তার শিষ্য শাহ্‌ সুলতান ও ঝুনঝুনি শাহ্‌ গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জে আসার পর মৃত্যুবরণ করেন। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ডান পার্শ্বে শাহ্‌ সুলতানকে ও বাম পার্শ্বে ঝুনঝুনি শাহ্‌কে দাফন করা হয়। প্রতিবছর মাঘ মাসের প্রথম দিকে ঔরশ উপলক্ষ্যে শাহ্‌ সুলতান ও ঝুনঝুনি শাহ্‌র মাজারের পার্শ্বে মাসব্যাপি মেলা বসে। কিন্তু ১৯৯৫ সাল থেকে মাজারের ঔরশ অনুষ্ঠিত হলেও মেলাটি বিলুপ্ত হয়ে গেছে। **

তার নাম অনুস্বরণ করেই প্রতিষ্ঠানের নাম করন করা হয়েছে। এখানে এবতেদায়ী প্রথম শ্রেণি থেকে কামিল পর্যন্ত পড়া লেখা করা হয়। এখানে প্রায় ১০০০ জন শিক্ষার্থী রয়েছে।

ভবিষ্যতে এ প্রতিষ্ঠানটিকে আরো সুন্দর ও আকর্ষণীয় করা।
আল্লাহ সহায় হোন।